২০১৯ সালের পর ফের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের সফরে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। সেই লক্ষ্যে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে আজ (শুক্রবার) সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছে সফরকারী দল।
জাতীয় দল থেকে ফর্মহীনতায় বাদ পড়া ক্রিকেটারদের কিছু অংশ আছেন এই দলটিতে। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম শেখ।
৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১০ আগস্ট। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
চারদিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।









