আফগানিস্তানে টি-টোয়েন্টি লিগ চলাকালে বিস্ফোরণ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২২, ২১:০৫আপডেট : ২৯ জুলাই ২০২২, ২১:৩৬

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শাপাগিজা টুর্নামেন্টের পরিচিতি অনেক। আর সেই টুর্নামেন্ট চলাকালেই শুক্রবার কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। তাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের সাংবাদিক আব্দুল্লাহ ওমেরি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে। তখন লিগের ম্যাচ চলছিল। বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

তবে স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নাসিব খান জাদরান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, ‘কাবুল স্টেডিয়ামে ওই বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। তবে খেলোয়াড় কিংবা বিদেশিরা অক্ষত রয়েছেন।’

ওই কর্মকর্তা আরও বলেছেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দর্শকদের মধ্য থেকে। তবে কোনও ক্রিকেট স্টাফ বা বিদেশি কেউ হতাহত হননি।      

ওই বিস্ফোরণের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে দর্শক সারির লোকজন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য হুড়োহুড়ি করছেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম