জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট-ই খেলতে চান সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ২২:৩৩আপডেট : ২৯ জুলাই ২০২২, ২২:৩৩

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। তবে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ পেলে এই ফরম্যাটে কিছুটা প্রাপ্তি যোগ করতে পারে বাংলাদেশ। সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল মাহমুদউল্লাহর দল। এবার নুরুল হাসান সোহানের নতুন নেতৃত্বে দল কেমন করে সেটাই দেখার অপেক্ষা। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য দায়িত্ব পাওয়া অধিনায়ক সোহান ব্যতিক্রম কিছু বলেননি। প্রথম টি-টোয়েন্টির আগে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্রতি জোর দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সিরিজেও ভালো করা নিয়ে প্রশ্ন উঠছেই!

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সোহান বলেছেন, ‘আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারি থেকে বাউন্ডারিও মারতে পারবো। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা। অন্য দলগুলো কী করছে, তাতে আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

স্বাভাবিকভাবে হোম কন্ডিশনের বাড়তি সুবিধা পেয়ে থাকে স্বাগতিক দল। এক্ষেত্রেও বাংলাদেশ সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ‘কন্ডিশন একটু আলাদা, অজুহাত দিতে চাই না। চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে আমরা সেটি নিতে চাই।’

প্রথমবারের মতো সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, মাশরাফিকে ছাড়া টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি তো ২০১৭ সালেই অবসর নিয়েছেন। তামিম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই জানিয়ে দিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টিতে ফিরবেন না। সাকিবও জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। বাকি দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। ফলে প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে পঞ্চপাণ্ডবকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। সোহান তারপরেও বর্তমান দলটিকে অনভিজ্ঞ বলছেন না, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। দল নিয়েও যথেষ্ট খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, সেটির জন্য প্রস্তুত।’ সে কারণেই এখন সোহানের ভাবনা একটাই সিরিজ জয়, ‘নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। তবে আমরা সিরিজ জিততেই এসেছি।’

আপাতত তিন ম্যাচের দায়িত্ব পেয়েছেন সোহান। স্বল্প সময়ে চ্যালেঞ্জটা কঠিন হলেও সেটি নিতে প্রস্তুত উইকেটকিপার এই ব্যাটার, ‘অবশ্যই গর্বের ব্যাপার। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতেও আগ্রহী।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
এমপি নজরুলের রিমান্ড শুনানিতে রাজনৈতিক প্রসঙ্গ টানলেন প্রসিকিউটর, থামালেন বিচারক
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি