কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০০

আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

মিরপুরে সাংবাদিকদের তামিম বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পরই অবসর নেবেন মুশফিকুর রহিম।’

মুশফিক কয়েক দিন আগে তাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উল্লেখ করে তামিম বলেন, ‘মুশফিক কয়েক দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে নিয়মিত তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছিলাম, সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্ত নিজেই জানাতে। ফেসবুক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা না দেওয়ার অনুরোধও করেছিলাম। কারণ, বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অসাধারণ অবদান রেখেছে। আমি চেয়েছিলাম, তার বিদায়টা যথাযথ মর্যাদায় হোক।’

তবে মুশফিকের অনুরোধে তার হয়ে অবসরের ঘোষণা দিতে হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মুশফিকের অনুরোধে তার পক্ষ থেকে আমাকে এই ঘোষণা দিতে বলেছে। তাই আমি জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট।’

মুশফিকের অবদানের স্বীকৃতি জানিয়ে তামিম বলেন, ‘বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং বাংলাদেশের ক্রিকেটে তার অবদানকে স্বীকৃতি দিতে পারি। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত। অনেক ক্রিকেটার ও তরুণ খেলোয়াড়ের কাছে সে আদর্শ।’

এই উপলক্ষে বড় আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘মুশফিকের জন্য বিসিবি অবশ্যই বড় আয়োজন করবে। আরও কয়েকটি উদ্যোগ থাকবে। যথাসময়ে সেগুলো আপনারা দেখতে ও জানতে পারবেন।’

মুশফিকের মতো মানের একজন ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে খারাপ লাগছে জানিয়ে তামিম বলেন, ‘আমার মন খারাপ হচ্ছে। খারাপ লাগছে যে তার মতো মানসম্পন্ন একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা স্মরণীয় একটি আয়োজনে পরিণত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে ১৪ ফেব্রুয়ারি টেস্ট শুরু হওয়া পর্যন্ত, যদি আমার তারিখ মনে করতে ভুল না হয়ে থাকে, আমরা শুধু তার ভালো স্মৃতি, দারুণ মুহূর্ত এবং বাংলাদেশের ক্রিকেটে তার বিশাল অবদানের দিকেই মনোযোগ দিতে চাই।’

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মুশফিকের। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে খেলা ক্রিকেটার তিনি। দেশের হয়ে রেকর্ড ১০৮টি টেস্ট খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ৩৮.৮০ গড়ে তার রান ৭০৬২। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরিও তার।

২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেন তিনি। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান। এরপর থেকে শুধু টেস্ট ক্রিকেটই খেলছিলেন মুশফিক।

 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
নিউজিল্যান্ডের পেস আক্রমণে দিশেহারা ভারত
সর্বশেষ খবর
সংসারের অদৃশ্য চাপ বেশি সামলান নারীরাই, কীভাবে ভাগ করে নেবেন দম্পতিরা?
সংসারের অদৃশ্য চাপ বেশি সামলান নারীরাই, কীভাবে ভাগ করে নেবেন দম্পতিরা?
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
ক্ষমতা-কাঠামোর পরিবর্তন ও গণভোটের রায় বাস্তবায়ন চায় জেএসডি
ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি ভিন্নমত দমনের সংস্কৃতি গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিপন্থি
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ