টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ১৬:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:৫৬

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবের এই ম্যাচে স্বাগতিকরা ব্যাটিং নেওয়ায় শুরুতে ফিল্ডিংয়ে সফরকারীরা।

এবারের সফরের টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। সেই হিসাবে টি-টোয়েন্টিতে নতুন যুগের সূচনা হলো লাল-সবুজ দলের।

টি-টোয়েন্টি বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হলেও জিম্বাবুয়ে বিপক্ষে সাফল্য ঈর্ষনীয়। এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১বার, আর বাকি ম্যাচগুলোতে শেষ হাসি হেসেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেটকিপার), ক্রেগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম