এত ম্যাচ খেলবো কীভাবে, বিসিবি প্রধানের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২১:৫৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:৫৫

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না এলেও জানা গেছে, আগামী ৫ বছরের চক্রে ব্যস্ত সময় পার করতে হবে তামিম ইকবালদের। এই সময়ে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। পাশাপাশি আইসিসির ইভেন্টগুলোতো রয়েছেই। এই পরিস্থিতিতে নতুন এফটিপি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্রিকেটারদের অবস্থা নিয়ে শঙ্কিত বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

আইসিসি সভা শেষে রবিবার দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  এফটিপি নিয়ে উচ্ছ্বাস প্রকাশের সময় বোর্ড প্রধানের প্রশ্ন ছিল, বাংলাদেশ এত বেশি ম্যাচ খেলবে কীভাবে?

বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে নাজমুল হাসান বলেছেন, ‘আইসিসির মিটিংয়ে অনেক সিদ্ধান্ত ছিল। একটা ছিল খেলা বণ্টন। এফটিপি আছে। অফিসিয়ালি ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বলছি না। এক সপ্তাহের ভেতরে দেওয়ার কথা। এফটিপি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যে পরিমাণে খেলা আছে, এখন আমাদের দুশ্চিন্তার বিষয় খেলবো কীভাবে? এত ম্যাচ খেলা আসলেও কঠিন।’

ঠাসা সূচিতে ফরম্যাট অনুযায়ী আলাদা দল গঠনের চিন্তা-ভাবনা বিসিবির দীর্ঘদিনের। যদিও সেটি আলোর মুখ দেখেনি। এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও এই মুহূর্তে পৃথক দল গঠনের পাশাপাশি রোটেশন পলিসি চালুর চিন্তা ভাবনা করছে বিসিবি, ‘এখন দল আলাদা করা ছাড়া কোনওভাবেই সম্ভব না। কয়েকটা খেলোয়াড়ের ওপর চাপ এত বেশি পড়বে, যেটা আসলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। অদল-বদল করে খেলতে হবে। এছাড়া কোনও উপায় নেই।’

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম