কখনোই ভাবি না আমি অকেশনাল বোলার: মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২২:৫০আপডেট : ৩১ জুলাই ২০২২, ২৩:০৭

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন। রবিবার (৩১ জুলাই) হারারেতে তার বোলিং ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় মোসাদ্দেক প্রথমবারের মতো তুলে নেন ৫ উইকেট। ম্যাচ সেরা মোসাদ্দেক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কীভাবে তিনি ৫ উইকেট পেলেন। ডানহাতি এই স্পিনিং অলরাউন্ডার আরও বলেছেন, তিনি কখনোই ভাবেন না দলের মূল বোলার তিনি নন।

ইনিংসের প্রথম ওভারেই মোসাদ্দেকের হাতে বল তুলে নেন অধিনায়ক নুরুল হাসান। প্রথম বলেই চাকাভাকে ফিরিয়ে দারুণ শুরু। ওভারের শেষ বলে তার শিকার মাধেভেরে।

পরের তিন ওভারে মোসাদ্দেকের শিকার অধিনায়ক ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ও মিল্টন সুম্বাকে। আর তাতেই মোসাদ্দেক পেয়ে যান টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া মোসাদ্দেক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগেও বলেছি, আমি যখন বোলিং করি, তখন ভাবি না যে আমি অকেশনাল বোলার। সবসময় মূল বোলার হিসেবে বোলিং করার চেষ্টা করি। অধিনায়ক যখন আমার হাতে বল তুলে দিয়েছিলেন, তখন মাথায় ছিল কীভাবে রানটা আটকে রাখা যায়। যদি খেয়াল করেন দেখবেন, উইকেট বোলারদের জন্য খুব বেশি হেল্পফুল ছিল না। আমাদের পরিকল্পনা ছিল ১৬০-১৭০ রানের মধ্যে আটকে রাখা।’

বোলিংয়ে নিজের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক আরও বলেছেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি।’

ইলিয়াস সানি, সাকিব, মোস্তাফিজের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে দারুণ খুশি মোসাদ্দেক, ‘দারুণ অনুভব করছি। কখনও কল্পনা করিনি ৫ উইকেট পাবো। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি। এই সিরিজে আমি বোলিং করবো সেটা ম্যানেজমেন্ট ঠিক করে দিয়েছিল। স্পিন দিয়ে আক্রমণ শুরু হবে। আমি যখন বোলিং পেয়েছি শুধু ভালো জায়গায় বোলিং করতে চেয়েছি। এজন্য সফল হয়েছি।’

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ২ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।

/আরআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম