আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ০০:১৮আপডেট : ০১ আগস্ট ২০২২, ০০:১৮

টি-টোয়েন্টির অধিনায়কত্ব হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দুর্ভাগ্য তার সিরিজের দ্বিতীয় ম্যাচেই আঙুলে চোটে ছিটকে গেলেন তিনি। শুধু টি-টোয়েন্টি সিরিজেই নয়, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন সোহান। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান আঙুলে চোট পান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের একটি বল সোহানের বাম তর্জনিতে আঘাত করে। আর এই চোটেই পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন এই উইকেট কিপার ব্যাটার।

চোটের পর সোহানের আঙুলে এক্সরে করা হয়। আর সেই এক্সরে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এই ধরনের ইনজুরিতে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘আমরা সোহানের একটি এক্সরে করেছিলাম, সেখানে তর্জনিতে ফাটল ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। এই কারনে সোহান মঙ্গলবার সিরিজে শেষ টি-টোয়েন্টি খেলতে পারবেন না। পাশাপাশি ওয়ানডে সিরিজে মাঠের বাইরে থাকবেন।’

মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে সোহানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল। সোহানের নেতৃত্বে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে উইকেট কিপার এই ব্যাটারকে। সোহানের বদলে কে নেতৃত্ব দেবেন, বিষয়টি এখন জানায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

/আরআই/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের