শেষ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৭:২০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:২০

হাসান মাহমুদের বলে চোট পেয়ে পুরো জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। ফলে প্রশ্ন উঠেছে মঙ্গলবার সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কে? টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে এখন সিদ্ধান্ত নেয়নি। তবে ধারণা করা হচ্ছে, লিটন দাস কিংবা মোসাদ্দেক হোসেনের মধ্য থেকে একজন এই দায়িত্ব সামলাবেন।

রবিবার হারারে স্পোর্টস ক্লাবে মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান সোহান। সেই চোটে টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার। আজ-কালের মধ্যেই দেশের উদ্দেশে তার বিমানে ওঠার কথা।

এই অবস্থায় নেতৃত্বের জন্য টিম ম্যানেজমেন্টের বিবেচনাতে এগিয়ে লিটন দাস। নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাহর ইনজুরিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। ওই হিসেবে টেস্টের সহ-অধিনায়ককে শেষ ম্যাচে টস করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করা মোসাদ্দেক হোসেনও আছেন বিবেচনায়। তার অধীনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাট্রিক শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। এই মুহূর্তে ব্যাট-বলেও আলোচনায় রয়েছেন। তবে বিসিবি থেকে অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এ ব্যাপারে কিছু জানাতে পারলেন না। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তিনি, ‘ওখানে টিম ডিরেক্টর, টিম ম্যানেজমেন্ট আছে। একটা ম্যাচের জন্য তারা যাকে ভালো মনে করবে, তাকে বেছে নেবে। যে দুইটা নাম বললেন তারা নিশ্চয়ই বিবেচনায় থাকবে। লিটন তো আগেও অধিনায়কত্ব করেছে। ওর অভিজ্ঞতা আছে। মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়ক। তাকেও বিবেচনায় রাখতে পারে। তবে যে সিদ্ধান্তই আসুক, সেটা টিম ম্যানেজমেন্ট নেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি