৯০ মিনিট পেছালো ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২২, ১২:২৮আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২:২৮

পর পর সোম-মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি। গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। তাই ৯০ মিনিটের মতো পিছিয়ে গেছে তৃতীয় টি-টোয়েন্টিও। আগের সূচিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এখন পরিবর্তিত সময়ে ম্যাচটা হতে যাচ্ছে স্থানীয় সময় বেলা ১২ অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায়। মূলত সোমবারের বিলম্বিত ম্যাচের পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থেকেই এমনটা করা হয়েছে।

সোমবার অনাকাঙ্ক্ষিত কারণে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু করতে বিলম্ব হয়েছিল। ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে খেলোয়াড়দের লাগেজ ও বহনকারী সামগ্রী নির্ধারিত সময়ে না আসাতেই এই বিপত্তি।  এর পর দুই দল উড়ে যাবে ফ্লোরিডায়। লডারহিলে ৬ ও ৭ আগস্ট সেখানে হবে শেষ দুই ম্যাচ। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার বিলম্বিত ম্যাচের পর দুই দল মঙ্গলবারের ম্যাচ দেরিতে শুরু করতে সম্মতি জানিয়েছে। যাতে ব্যাক-টু ব্যাক ম্যাচের জন্য খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম, রিকোভারি টাইম পেতে পারে। তাছাড়া ফ্লোরিডাতেও ম্যাচ হবে পর পর।’ এই মুহূর্তে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম