ব্রিস্টলে প্রোটিয়া ঝড়, জবাব দিয়েছে আইরিশরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ১২:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৩:০৫

আয়ারল্যান্ডের রান উৎসব চলছে। ভারত ও নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টিতে রান পেয়েছে তারা। যদিও সেটি জয়ের জন্য যথেষ্ট হচ্ছে না। বিস্টলে প্রোটিয়াদের তাণ্ডবের পর কম যায়নি আইরিশরা। তবে তাতে কাজ হয়নি। টি-টোয়েন্টিতে টানা সপ্তম হারের তিক্ততা নিতে হয়েছে আয়ারল্যান্ডকে।

বিস্টলে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস ও এইডেন মারক্রামের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে প্রোটিয়ারা। কঠিন এই লক্ষ্যের পিছে ছুটে লরকান টাকারের ঝড়ো ৭৮ রানে ৯ উইকেটে ১৯০ রান করতে পারে আয়ারল্যান্ড। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেছে কেশব মহারাজরা।

অবশ্য টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের শুরুটা ছিল নড়বড়ে। ৪৫ রানে হারায় কুইন্টন ডি কক (৭) ও রাসি ফন ডের ডুসেনের (১০) উইকেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। হেনড্রিকস ও মারক্রাম মিলে গড়েন ১১২ রানের জুটি। মারক্রামের আউটে শেষ হয় তাদের তাণ্ডব। এই ব্যাটার ২৭ বলে ২ চার ও ৫ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস।

মারক্রামের বিদায়ের পরের বলেই আউট হেনড্রিকস। এই ওপেনার ৫৩ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ঝড়ো ৭৪ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করেই এই ব্যাটার এক কীর্তি গড়ে ফেলেন। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, গুস্তাভ ম্যাকেয়ন ও রায়ান খান পাঠানের পর পঞ্চম ব্যাটার হিসেবে টানা চার টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন প্রোটিয়া ব্যাটার।

এরপর শেষ দিকে ট্রিস্টান স্টাবস ১১ বলে ২৪ ও ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রান করলে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে লড়াই করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং (১৮) ও অ্যান্ডি বালবার্নি (১৪) সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা টাকার তাণ্ডব চালিয়েছেন। প্রোটিয়া ব্যাটারদের কঠিন শাসন করে ৩৮ বলে খেলেন ৭৮ রানের টর্নেডো ইনিংস। অসাধারণ ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায়। যদিও তার মতো অন্যরা নিজেদের মেলে ধরতে না পারায় হারতে হয়েছে আইরিশদের। শুধু জর্জ ডকরেলের ২৮ বলে ৪৩ রান উল্লেখযোগ্য সংগ্রহ।

কেশব মহারাজ, ওয়েইন পারনেল ও তাবরেজ শামসি- তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম