বাংলাদেশের বিপক্ষে চাকাভার নেতৃত্বে জিম্বাবুয়ের ওয়ানডে দল

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ২০:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২০:৪৮

নিয়মিত অধিনায়ক ছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু চোট ইস্যু থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার রেজিস চাকাভা।

বৃহস্পতিবার ঘোষিত দলটায় নেই অলরাউন্ডার শন উইলিয়ামসও। ব্যক্তিগত ইস্যুু থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ১৫ সদস্যের দলটিতে তাদের বদলি হিসেবে খেলবেন তাকুদজোয়ানাশে কাইতানো ও তারিসাই মুসাকান্দা। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকা বাকি সবাই এই দলটাতে রয়েছেন।

কাল শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার পর ৭ ও ১০ আগস্ট হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। হারারেতে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্ট শুম্বা।

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ