ক্যারিবীয় বোলারদের সামনে অসহায় জয়-সাদমানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৫:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৬:০৮

গত মাসেই বাংলাদেশ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে। ক্যারিবীয় কঠিন কন্ডিশনে লংগার ভার্সন ক্রিকেটে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সাকিব-মুমিনুলদের। একই পরিণতি বাংলাদেশ ‘এ’ দলের। চার দিনের ম্যাচের প্রথম দিন সুবিধা করতে পারেনি সফরকারীরা। দিনশেষে ১৩৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক উইন্ডিজ ‘এ’ দল। আউটফিল্ডের বেশ কিছু জায়গায় সমস্যা থাকায় পুরো সময় খেলার সুযোগ পায়নি দুই দল। মাত্র ৪৩ ওভারের খেলায় বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে। পুরো দল ব্যর্থ হলেও অধিনায়ক মোহাম্মদ মিঠুন একাই লড়াই করছেন।

আগে ব্যাটিং করার সুযোগ পাওয়া বাংলাদেশ ওপেনিংয়ে পাঠায় মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে। দুজনই হতাশ করেছেন। রানের খাতাই খুলতে পারেননি জয়। সাদমান পেয়েছেন ১৭ রান। সাইফ হাসান ভালো শুরু পেয়েও ২০ রানের বেশি করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে মিডল অর্ডারে সাফল্য পাওয়া ফজলে রাব্বি (১) ও জাকির হাসানও (৭) ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসে।

এরপর উইকেটকিপার ব্যাটার জাকের আলী ৩২ বল খেলে ৩ রান করে আউট হন। দলীয় শতরানের আগেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। সপ্তম উইকেটে নাঈম হাসানকে নিয়ে মিঠুন প্রতিরোধ গড়েন। তারা দুজন ১১.২ ওভারে করেছেন ৪৪ রান। প্রথম দিন শেষে মিঠুন ৪২ রানে অপরাজিত। নাঈম আছেন ২৩ রানে অপরাজিত।

ক্যারিবীয় বোলার মার্কুইনো মাইন্ডলি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া জাস্টিন গ্রিভস ২ ও শার্মন লুইস ১ উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম