হারারেতে এনামুলের স্বপ্নের প্রত্যাবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৭:৩২আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৭:৩৯

২০১৯ সালের ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এনামুল হক। ওই ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। এরপর কেটে গেছে ৩ বছর ৫ দিন। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল পেলেন সুযোগ। কাঙ্ক্ষিত সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগালেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর ৬২ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।

গত ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছন্দময় সময় কাটিয়েছেন এনামুল। তিন সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরিতে রেকর্ড ১ হাজার ১৩৮ করেন তিনি। সেটারই পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে সুযোগ পান। কিন্তু যে ফরম্যাটে রানের বন্যা বইয়েছিলেন, সেখানে সুযোগ পাচ্ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টির পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু সবখানেই ব্যর্থ! অবশেষে ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডেতে সুযোগ পেয়ে প্রত্যাবর্তন ম্যাচটি রাঙিয়ে নিলেন এনামুল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এনামুলকে একাদশে না দেখে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছিল। ওই সফরে তাকে রেখে খেলানো হয় নাজমুল হোসেন শান্তকে। এনামুলকে সুযোগ না দেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজয়ের (এনামুল) দুর্দান্ত একটা ঘরোয়া মৌসুম গেছে। ও মাত্র টিমে এসেছে। আজকে শান্তর জয়গায় যদি আমি বিজয়কে খেলাতাম, তাহলে শান্ত যে গেলো তিন সিরিজ ধরে আমাদের টিমে আছে, ওই সিলেকশনটা ভুল ছিল? তাহলে ওই সিলেকশনটা ভুল হতো। শান্তকে আমরা কী কারণে তিন সিরিজে টিমের সঙ্গে নিয়ে ঘুরছি তাহলে?’

তবে জিম্বাবুয়ে সিরিজে এনামুলকে আর অপেক্ষায় রাখলেন না তামিম। ঢাকা লিগে যে ফরম্যাটে তার এত রান, সেই ওয়ানডেতে অবশেষে সুযোগ মিললো। লম্বা সময় পর ওয়ানডেতে ফেরায় শুরুতে কিছুটা অস্বস্তি ছিল। স্বভাবসুলভ ভঙ্গিমায় শুরুতে কিছুটা ধীরস্থিরভাবে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণ বাড়াতে থাকেন। লংঅনে মিল্টন শুম্বাকে ছক্কা মেরে ৪৭ থেকে পৌঁছে যান ৫০-এর ঘরে। আর তাতেই পেয়ে যান ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। সেই হিসাবে ৭ বছর ৮ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেলেন এই উইকেটকিপার ব্যাটার।

হাফসেঞ্চুরি পৌঁছে আরও আক্রমণ বাড়ান। রিচার্ড এনগারাভার বলে ৭১ রানের সময় একবার ‘জীবন’ পেয়েছিলেন। ডিপ কাভারে ওয়েসলি মাদেভেরে বলটি তালুবন্দি করতে পারেননি। যদিও ‘জীবন’ পেয়ে সেটিকে কাজে লাগাতে পারেননি উইকেটকিপার ব্যাটার। ভিক্টর নিয়াউচির বল লংঅন দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন। কিন্তু তারিসাই মুসাকান্দা বলটি সহজেই তালুবন্দি করে এনামুলকে সাজঘরের পথ দেখান। আউট হওয়ার আগে ৬২ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম