সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে; তা নির্ধারণ হবে আগামীকাল রবিবার। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে তারাই ৯ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।
ইংল্যান্ডের প্রধান অস্ত্র ডানহাতি ব্যাটসম্যান জ্যাক বার্নহাম ও ড্যান লরেন্স। বার্নহাম তিন ম্যাচে দুটি সেঞ্চুরিসহ করেছেন ২৯৮ রান। সর্বোচ্চ ১৪৮। আর লরেন্স সমান সংখ্যক ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ২৮৮। গ্রুপপর্বে সর্বোচ্চ ১৭৪ রান করেন ফিজির বিপক্ষে। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ দুটি স্থানই ধরে রেখেছেন তারা।
বিপরীতে তালিকায় ১৪তম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার আসালঙ্কা। তিনম্যাচে দুটি অর্ধশতকের সুবাদে করেছেন ১৬০ রান। কানাডার বিপক্ষে সর্বোচ্চ ৭৬। অন্যদিকে শ্রীলঙ্কার চেয়ে বোলিংয়েও বড় ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
/আরআই/এমআর/








