টি-টোয়েন্টিতে পোলার্ডের ৬০০

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ১৫:১৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৫:২১

কাইরন পোলার্ডের নতুন ইতিহাস। টি-টোয়েন্টিতে একের পর এক ছাপ রেখে যাওয়া এই অলরাউন্ডার চড়লেন নতুন চূড়ায়। কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন ৬০০তম ম্যাচ। ইংল্যান্ডের প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশেষ এই ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় করে নিয়েছেন ক্যারিবিয়ান হার্ডহিটার। দ্য হান্ড্রেডে তিনি খেলছেন লন্ডন স্পিরিটের হয়ে। ব্যাটিংয়ে নেমে ম্যানচেস্টার অরিজিনালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন পোলার্ড। খেলেছেন ১১ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস, যাতে ছিল ১ চারের সঙ্গে ৪ ছক্কার মার। উপলক্ষটা আরও রঙিন হয়েছে তার লন্ডন ম্যাচটি জিতে নেওয়ায়।

গত এপ্রিলে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ থেকে অবসর নিয়েছেন পোলার্ড। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চলেছেন তিনি। ক্রিকেট খেলুড়ে প্রায় সব বড় দেশে খেলার অভিজ্ঞতা আছে ক্যারিবিয়ান তারকার। তারই ধারাবাহিকতায় দ্য হান্ড্রেডে (টি-টোয়েন্টি হিসেবেই ধরা হয়) এসে ৬০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড। আর দলের যদি হিসাব করা যায়, তাহলে লন্ডন স্পিরিট টি-টোয়েন্টিতে তার ১৯তম দল।

৬০০ টি-টোয়েন্টির ৫৩৩ ইনিংসে ৩১.৩৪ গড়ে পোলার্ডের রান ১১ হাজার ৭২৩। আর উইকেট নিয়েছেন ৩০৯টি।

অনন্য মাইলফলক ছোঁয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্রিকইনফোকে পোলার্ড বলেছেন, ‘যেকোনও ফরম্যাটে ৬০০ ম্যাচ খেলা, অবশ্যই এটা একটা অর্জন। আমি কখনও ঠিক করিনি যে এই ফরম্যাটে এত ম্যাচ খেলবো কিংবা এত দিন খেলবো; বিষয়টা আসলে এমনিতেই হয়ে গেছে, তাছাড়া খেলাটা আমি উপভোগ করছি এখনও। দেখা যায় কী হয়, কতদূর যেতে পারি।’

পোলার্ডের ৬০০ ম্যাচের কাছাকাছি আছেন তারই একসময়কার জাতীয় দল সতীর্থ ডোয়াইন ব্রাভো। এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে খেলেছেন ৫৪৩ ম্যাচ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম