৪০০তম ওয়ানডে খেলার অপেক্ষায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ০০:৫৫আপডেট : ১০ আগস্ট ২০২২, ১২:৪৭

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের জন্ম। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এই ফরম্যাটে মাঠে নামে। তার ১৫ বছর পর ১৯৮৬ সালে বাংলাদেশ দলের ওয়ানডে যাত্রা শুরু হয়। ওই বছর ৩১ মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর একটি একটি ম্যাচ করে বাংলাদেশ খেলে ফেলেছে ৩৯৯ ম্যাচ। আর বুধবার (১০ আগস্ট) নিজেদের ৪০০তম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মাইফলকের ম্যাচে অবশ্য কোণঠাসা তামিম ইকবালের দল। হোয়াটওয়াশের লজ্জা এড়াতে ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

১৯৮৬ সালের ৩১ মার্চ গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে আন্তর্জাতিক আঙিনায় পরিচয় ঘটে বাংলাদেশের। শ্রীলঙ্কার মোরাতুয়ায় সেই শুরু, এরপর নিরন্তর পথ চলায় বাংলাদেশ খেলেই চলছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই নিজেদের অবস্থান জানান দিয়েছিল বাংলাদেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্রিকেটের সব অলিগলি পেরিয়ে বাংলাদেশ দল ৪০০ তম ওয়ানডে খেলার অপেক্ষায় এখন।

ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ ওয়ানডেতে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ওয়ানডে যাত্রা। ২০০২ সালে খালেদ মাসুদের নেতৃত্বে ৫০তম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ শততম ওয়ানডে খেলে ২০০৪ সালে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ।

এরপর ১৫০ ও ২০০তম ম্যাচেও বাংলাদেশ জয় পায়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে এবং ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারায় লাল-সবুজ জার্সিধারীরা। তবে ২৫০ এবং ৩০০তম ম্যাচে জয় আসেনি। ২০১১ সালে জিম্বাবুয়ের হারারেতে এবং ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ৩৫০তম ম্যাচে বাংলাদেশ হারায় জিম্বাবুয়েকে। ৪০০তম ম্যাচে কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা। এই জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে থাকা দলটি জয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

৩৯৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ দল খেলেছে সবচেয়ে বেশি জিম্বাবুয়ের বিপক্ষে।  তাদের বিপক্ষে ৮০ ম্যাচে ৫০ জয়ের পাশাপাশি হার আছে ৩০টিতে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ ম্যাচে জয় ৯টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ ম্যাচ খেলে জয় ২১টিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ম্যাচ খেলে জয় ১০টিতে, পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে জয় ৫টিতে, ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলে ৫টিতে জয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ ম্যাচ খেলে জয় ৬টিতে, ইংল্যান্ডের বিপক্ষে ২১ ম্যাচ খেলে জয় চারটিতে এবং আফগানিস্তান ১১ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে। এর বাইরে টেস্ট খেলুড়ে দল ছাড়াও বেশ কিছু দলের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবমিলিয়ে ৩৯৯ ম্যাচে বাংলাদেশের জয় ১৪৩টি।

ওয়ানডে ক্রিকেটের লম্বা পথচলায় ১৪ অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদশে দল। তারা হচ্ছেন- গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, আকরাম খান, আমিনুল ইসলাম, নাঈমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। ৮৮ ম্যাচ নেতৃত্ব দিয়ে ৫০ জয় উপহার দিয়েছেন তিনি।

/আরআই/এলকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী