স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ২৩:২১আপডেট : ১০ আগস্ট ২০২২, ২৩:২১

শুরুতে এনামুলের ৭১ বলে ৭৬ রানের পরও চাপ কাটাতে পারেনি বাংলাদেশ। মুশফিক-শান্ত-তামিদের ব্যর্থতার পর মাহমুদউল্লাহর স্লো ইনিংস চাপ বাড়ায়। তবে আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে কিছুটা হলেও লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে বাংলাদেশ। ৮১ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন আফিফ। এনামুল ও আফিফের জোড়া হাফসেঞ্চুরিতে ২৫৭ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে খেলতে নেমে অভিষিক্ত এবাদতের গতির কাছে শুরুতেই পরাস্ত হয় স্বাগতিকরা। ৯ বছর পর সিরিজ হারা বাংলাদেশ শেষ ম্যাচে এসে স্বস্তির জয় পায়। এমন জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল প্রশংসায় ভাসালেন আফিফ ও এবাদতকে।

দলের কঠিন বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন আফিফ। অপরাজিত ৮৫ রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের জয়ের পেছনে মোস্তাফিজের ৪ উইকেট বড় অবদান রাখলেও পথের কাঁটা সিকান্দার রাজাকে ফিরিয়েছেন অভিষিক্ত এবাদত। টানা দুই ম্যাচে সেঞ্চুরিয়ান রাজাকে ইনসুইং ইয়র্কার ডেলিভারিতে শূন্য রানে ফেরান এবাদত। এর আগে তার লাফিয়ে উঠা বলে আউট হন ওয়েসলি মাধভেরে। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান এবাদত। সবমিলিয়ে ৮ ওভারে ১ মেডেনে ৩৮ রানে ২ উইকেট নিয়ে এবাদত তার অভিষেক রাঙিয়েছেন।

দলের জয়ে বড় অবদান রাখা এ দুই ক্রিকেটারের ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন তামিম, ‘একটা পর্যায়ে আমরা রান তোলায় ভুগছিলাম। কিন্তু আফিফ যেভাবে ব্যাটিং করেছে, অসাধারণ লেগেছে। বল দারুণভাবে টাইমিং করছিল এবং অসাধারণ ব্যাটিংও করেছে। আমরা ৩০০ করেও ম্যাচ হেরেছিলাম। তাই আজকের ২৫০ রানকে ২০০ রান মনে হচ্ছিল। ভাগ্য ভালো আমরা দ্রুত ৫টি উইকেট তুলে নিতে পেরেছি যা আমাদের উপকারে এসেছে। আমরা এবাদতকে দীর্ঘ সময় ধরে ওয়ানডে দলে নিয়ে ঘুরছি। কিছুটা অবাক হয়েছি তাকে এতদিন একাদশে না দেখে। আজ তার খেলার সুযোগ ছিল এবং আমরা তাকে নিয়েছি। সে ভালো প্রতিদান দিয়েছে ভালো বোলিং করে।’

/আরআই/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের