চতুর্থ শ্রেণির বইয়ে সরফরাজ

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, ২২:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ২২:৫৯

সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদের কীর্তি সম্পর্কে সবারই জানা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক ধরা হয় বলে এবার তার জীবনী অন্তর্ভুক্ত হয়েছে চতুর্থ শ্রেণির বইয়ের সিলেবাসে।

পাকিস্তানে প্রাথমিক ছাত্রদের চতুর্থ শ্রেণির উর্দু বইতে সরফরাজ আহমেদের ঘটনাবহুল জীবনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। টুইটারে সেটি জানিয়েছেন, তার স্ত্রী খুশবখত সরফরাজ। বইয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রোমাঞ্চবোধ করছি এটা কল্পনা করে যে, কখন আমার বাচ্চারা নিজেদের বাবা সম্পর্কে সহপাঠীসহ পড়ার সুযোগটা পাবে। এর চেয়ে গর্ব করার মতো আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ।’

শুধু সরফরাজই নন, বইয়ের সিলেবাসে স্থান পেয়েছে দেশটির নারী স্প্রিন্টার নাসিম হামিদের নামও। 

পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক সরফরাজের ঝুলিতে রয়েছে দুটি আইসিসি ট্রফি। ২০০৬ সালে জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১৭ সালে জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফিও।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম