আফগানদের এশিয়া কাপের দলে শিনওয়ারি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১০:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:৫৫

এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটের তারকাসমৃদ্ধ দলটির নেতৃত্বে থাকছেন মোহাম্মদ নবি। ফিরেছেন ৩৪ বছর বয়সী সামিউল্লাহ শিনওয়ারি। ১৭ সদস্যের দলে রয়েছেন লেগস্পিনার রশিদ খানও।

‘বি’গ্রুপে আফগানিস্তান বাংলাদেশের গ্রুপ সঙ্গী। দুবাইয়ে নবিদের প্রথম ম্যাচ ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। তার পর বাংলাদেশের মুখোমুখি হবে শারজায় ৩০ আগস্ট।

দীর্ঘ দিন পর ফেরা শিনওয়ারি ২০১০ সালে অভিষেক করার পর থেকে ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন। অবশ্য ২০২০ সালের মার্চের পর আর কোনও ম্যাচ খেলেননি। সম্প্রতি আফগান ঘরোয়া টি-টোয়েন্টি শাপাগিজা ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্ম থাকাতেই নতুন করে ডাক পেয়েছেন তিনি।

কামব্যাক করেছেন বামহাতি রিস্ট স্পিনার নূর আহমেদও। জায়গা ধরে রাখতে পেরেছেন ইবরাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি ও নাভিন উল হক।

রিজার্ভ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন পেসার নিজাম মাসুদ, স্পিনার কায়েস আহমেদ ও অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ।

স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক