ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নেই দিলশান

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৩

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নেই দিলশান ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার তিলকারত্নে দিলশান। হাতের চোটের কারণে পুনেতে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলতে পারছেন না লঙ্কান এই ক্রিকেটার। তার জায়গায় নিরোশান দিকওয়েলাকে রেখেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেমি ফাইনালে চোট পান দিলশান। একটি ক্যাচ ধরতে গিয়েই এ ঘটনা ঘটে। ফলে ওই টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারেননি তিনি। তবে আশা করা হচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যোগ দিতে পারেন দিলশান। একইভাবে চোটের কারণে শ্রীলঙ্কার এই সিরিজে খেলতে পারছেন না লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। নিয়মিত অধিনায়ক চোটে থাকায় তার জায়গায় নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পুনে, রাঁচি ও বিশাখাপত্তমে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ ফেব্রুয়ারি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম