সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৮

জাকির হাসান। আগামী ১১ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। সেই ম্যাচে কাল সোমবার ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের বিজয়ীই প্রতিপক্ষ হবে স্বাগতিকদের।
তবে ফল যাই হোক আগে থেকেই শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকেই চায় বাংলাদেশ। রবিবার সকালে অনুশীলন শেষে উইকেটকিপার কাম ব্যাটসম্যান জাকির হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে পেলে খুশি হবো। ওদেরকে আমরা কিছুদিন আগে ৩ ম্যাচে হারিয়েছি; শক্তিতে এগিয়ে আছি। তাই ওয়েস্ট ইন্ডিজকে পেলে বেশি খুশি হবো।’

রানে ফিরে ভীষণ স্বস্তিতে যুব দলের এই ব্যাটসম্যান। নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। রানে ফেরার কারণ বলতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচের আগে ৬-৭ দিন ধরে নেটে আমি খুব ভালো ব্যাটিং করেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিছুটা অবদান রাখতে পেরেছিলাম। আত্মবিশ্বাস তাই কিছুটা ফেরত পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি পারবো।’

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবসময় এভাবেই খেলি। গিয়েই শট খেলতে পারি না। আগে সেট হই, সময় নিয়ে খেলি। এই মুহূর্তে টি-টোয়েন্টি, আইপিএল, বিপিএল নিয়ে ভাবছি না। এই পর্যায়ে আছি, এটা নিয়েই ভাবছি। খেলতে খেলতে আরও শট আসবে হাতে। তবে আরও অনুশীলন করতে হবে, আরও উন্নতি করতে হবে।’

কোয়ার্টার ফাইনালে অধিনায়ক মিরাজের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েই নেপালকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। গত ম্যাচে নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি উইকেটে যাওয়ার পর চিন্তা করেছি, আমাকে শেষ পর্যন্ত খেলতে হবে। তখন আমাদের পরিকল্পনা ছিল কমপক্ষে দেড়শ রান পর্যন্ত করবো। তারপর পরিস্থিতি বুঝে এগোবো। মাঠ অনেক বড় ছিল, প্রতি ওভারেই চার-পাঁচ রান করে আসছিল। বড় শট খেলার দরকারই ছিল না।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক