সাকিবদের সঙ্গে কাজ করতে মুখিয়ে ভারতীয় কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২২, ২০:০৪আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২০:০৪

বাংলাদেশের কোচিংয়ে যুক্ত হলেন শ্রীধরন শ্রীরাম। আজ (শুক্রবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিশ্চিত করেছিলেন, টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। পরবর্তীতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে তার নিয়োগের বিষয়টি। যেখানে শ্রীরাম জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

সামনের এশিয়া কাপ থেকে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গী হচ্ছেন শ্রীরাম। থাকবেন এ বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে দলের অবস্থা পাল্টানোর আশায় এই ভারতীয়কে নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৬ বছর বয়সী কোচের অস্ট্রেলিয়া দলের পাশাপাশি আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। নিয়োগের ক্ষেত্রে তার এই বিষয়গুলো মূল্যায়ন করেছে বিসিবি।

খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে চার বছর কাটিয়েছেন। আর ঘরোয়া ক্রিকেটে পার করেছেন সাফল্যময় ১৮ বছর। এরপর কোচিং ক্যারিয়ারেও আছে স্মরণীয় সব মুহূর্ত। সেইসব সঙ্গী করে বাংলাদেশের ক্রিকেটে যোগ দিচ্ছেন শ্রীরাম। সাকিব আল হাসানদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি, ’২৫ বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতা ও ৯ বছর উচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে আসছি আমি। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভারতীয় আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। দুটি বড় ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়ের নিয়ে গড়া দলটির সঙ্গে জড়িত থাকবো, ভেবে রোমাঞ্চিত আমি।’

খেলোয়াড়ি জীবনে শ্রীরাম ভারতের জার্সিতে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন ৮ ওয়ানডে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে ১ হাজার ৭৫ রান করার রেকর্ড আছে ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। এই সময়কালে অস্ট্রেলিয়া ২০২১ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তাছাড়া আইপিএলেও আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলসে। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সহকারী কোচের সঙ্গে ব্যাটিং ও স্পিন কোচও।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম