আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৩:৩২আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৫:০৭

অনেক আলোচনা-সমালোচনার পর সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছেন। সেখানে নতুন কোনও প্রতিশ্রুতি দিলেন না তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল কখনোই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি। দল হিসেবে বিচ্ছিন্ন ভাবে কিছু পারফরম্যান্স করলেও ধারাবাহিকতার অভাব প্রকট। সে কারণেই এশিয়া কাপ সামনে রেখে নতুন করে শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই কোচিং স্টাফ থেকে শুরু করে পরিবর্তন আনা হয়েছে দলে।

সাকিব ভালো করেই জানেন, নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে। আমরা আসলে ওই জায়গায় নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ তিন আসরে ফাইনাল খেলেছিল। এবার দলীয়ভাবে দুঃসময়ের জালে বন্দী।

২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার আগে সাকিবই ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি নিষিদ্ধ হওয়ার পর মাহমুদউল্লাহর কাঁধে যায় নেতৃত্ব। জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত তিনিও এই দায়িত্বভার সামলেছেন। ওই সফরের প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও শেষে ম্যাচে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন।

তারও আগে সাকিব ২০০৯-১০ মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরপর ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার অবসরের পর প্রথম দফায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেতৃত্ব চালিয়ে যেতে পারেননি। গত ১৩ আগস্ট নতুন করে কুড়ি ওভারের ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন।

শুধু টি-টোয়েন্টি নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট ক্রিকেটের দায়িত্বও পেয়েছেন। কঠিন দুই ফরম্যাটের দায়িত্ব নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেছেন, ‘এমন হতে পারে পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটা থাকলে (অধিনায়কত্ব)একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো (অধিনায়কত্ব) এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’

নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে কতটা মোটিভেটেড ছিলেন? এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘কঠিন প্রশ্ন…আমি জানি না কতটুকু, তবে এখন অনেক অনুপ্রাণিত। চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালো করানোর চেষ্টা করা যায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম