তাসকিন-এনামুলকে রেখে মরুর বুকে যাত্রা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৮:৪৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৪৭

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ মাঠের লড়াইয়ে নামবে। মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দেশ ছেড়েছে সাকিব আল হাসানের দল। যদিও ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। কাল বুধবার তাদের আরব আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার কথা।

মঙ্গলবার দুপুর হতেই টাইগারদের দেখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। উদ্দেশ্য ছিল প্রিয় দলকে বিদায় জানানো।

টাইগাররা তার পর সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছেড়েছে। দুপুর থেকে একে একে সব ক্রিকেটার টার্মিনাল টু-এর বিজনেস ক্লাস গেইট দিয়ে প্রবেশ করেন। অন্য সবার দেখা পাওয়া গেলেও অধিনায়ক সাকিব সংবাদ কর্মীদের ফাঁকি দিয়ে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেছেন। যাতে ভিড় এড়াতে পারেন।

আজ বিজয়-তাসকিন-নাঈম ছাড়া এশিয়া কাপের দলে থাকা বাকি ১৩ ক্রিকেটার দুবাই গেছেন। বিজয় ও তাসকিন ভিসা জটিলতায় যেতে পারেননি। অন্য দিকে নাঈম শেখ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখান থেকে সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছাড়া বাকি কোচিং স্টাফরা গেছেন দুবাইয়ের ফ্লাইটে।

আগেই জানানো হয়েছে, এশিয়া কাপে কোনও হেড কোচ থাকবেন না। ডমিঙ্গোকে টি টোয়েন্টির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট পদ নিয়ে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম।

আগামী শনিবার থেকে মরুর শহরে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশের মিশন শুরু ৩০ আগস্ট। নিজেদের প্রথম ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম