ফের বাংলা টাইগার্সের দায়িত্বে আফতাব, মেন্টর নাজমুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৯:১০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:১২

আবুধাবির টি-টেন লিগে বাংলা টাইগার্সে দ্বিতীয়বারের মতো কোচ হয়েছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া দলটির মেন্টর হয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। মঙ্গলবার দলটি তাদের অফিসিয়াল ভেরিফায়েড পেজে স্টুয়ার্ট ল’র উত্তরসূরী হিসেবে আফতাবকে চূড়ান্ত করার কথা জানিয়েছে।

আফতাবকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইগার্স লিখেছে, ‘একজন হার্ড হিটিং ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের প্রশিক্ষক। আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আবারও আমাদের সঙ্গে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমের প্রধান কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’

২০১৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশাকে বেছে নিয়েছেন আফতাব। দেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ ও চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ ছিলেন তিনি। ২০১৯ সালে বাংলা টাইগার্স তার কোচিংয়েই তৃতীয় হয়েছিল। কয়েক বছর বিরতি দিয়ে ফের নিজের ডেড়ায় ফিরলেন। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছয় দলের এই প্রতিযোগিতা।

এক বিবৃতিতে আফতাব বলেছেন, ‘আমার মনে হচ্ছে নিজ ঘরে ফিরলাম। প্রথম টি-টেন লিগ খুব উপভোগ করেছিলাম। দারুণ খেলোয়াড় ও চমৎকার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে অধীর অপেক্ষায় আছি। কোচ হিসেবে আমার প্রথম মিশনে বাংলা টাইগার্স টুর্নামেন্ট শেষ করেছিল দ্বিতীয় রানার্সআপ হয়ে এবং এই বছর আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’

এদিকে নাজমুল আবেদীনের নিয়োগ চূড়ান্ত করে বাংলা টাইগার্স তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক টাইগার্সের মেন্টর হিসেবে আবারও বালির শহরে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য টিম মেন্টর হিসেবে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়োগ দিয়ে রোমাঞ্চিত বাংলা টাইগার্স।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম