অ-১৯ বিশ্বকাপের ফাইনালে থাকবেন আইসিসি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩

আইসিসি সভাপতি জহির আব্বাস। অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন আইসিসি সভাপতি জহির আব্বাস। রবিবার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে মধ্যহৃভোজে বিসিবি সভাপতি। রবিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহৃভোজে অংশ নেন বিসিবি সভাপতি। সেখানেই এ কথা জানান তিনি। তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী আইসিসি সভাপতি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এসময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলকে প্রশংসায় ভাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ মাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের দিকে আমরা অনেক বেশী মনযোগী এবং সেটি বিশ্বকাপ শুরুর বেশ আগে থেকেই ছিল। এবার তাদের পারফরম্যান্স, স্কিল, ফিটনেস, টেকনিক আগের যে কোনওবারের দলের চেয়ে ভালো। দলটি ধারাবাহিকভাবে ভালো করছে। তারা সেমিফাইনালেও পৌঁছে গেছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতই ফেভারিট দল।’
সামনের ম্যাচগুলোতে কৌশল কেমন থাকতে পারে এমন প্রশ্নে পাপন বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ মাথায় রেখে আমাদের সামনে যেতে হবে। তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। পরের ম্যাচ সেমিফাইনাল, এখানে জয় পাওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিতলেই প্রথমবারের মতো ফাইনাল খেলবো আমরা। যেটা হবে অনেক বড় একটি ব্যাপার।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম