এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘বিশ্বকাপের উত্তাপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৭:১৩আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৮:৪৫

আধাঘণ্টার ওপরে প্রেস কনফারেন্স। তারও আগে কয়েক দফা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া। প্রত্যেকবারই সাকিব আল হাসানের মুখে একটি কথাই ঘুরেফিরে এসেছে- টি-টোয়েন্টি বিশ্বকাপ। সামনে এশিয়া কাপ, অথচ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্ব আসরে তার চোখ। আসলে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্রস্তুতি’ সারতে চাইছে অংশ নেওয়া সব দলই।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপও কুড়ি ওভারের ফরম্যাটে। একটা প্রতিযোগিতা জেতার পরিপূর্ণ ইচ্ছাশক্তি সব দলেরই আছে, মহাদেশীয় ‍শ্রেষ্ঠত্বের লড়াই বলে কথা; তবে তার আড়ালে মাসখানেক পরের বিশ্বকাপও থাকছে মননে। অর্থাৎ, এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপের আঁচ পাওয়া যাচ্ছে। যার শুরুটা হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে।

আজ (বুধবার) রাতে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম ‍আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের এশিয়া কাপ শুরু হচ্ছে একটু দেরিতে। ৩০ আগস্ট, মঙ্গলবার আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার মাঠে নামবে সাকিবরা।

তার আগেই অবশ্য ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ মঞ্চায়িত হবে। লম্বা সময় পর আবারও দেখা মিলছে ভারত-পাকিস্তান দ্বৈরথের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামীকাল (রবিবার) দুবাইয়ে দেখা হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। ‘এ’ গ্রুপে থাকা দল দুটির অন্য প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা হংকং।

এবারের এশিয়া কাপ অন্য ফরম্যাটে হতে যাচ্ছে। প্রথমে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয় দল। সেখানে শীর্ষ হওয়া দুই গ্রুপের দুটি করে দল নিয়ে হবে সুপার ফোর। এই পর্বে প্রত্যেকে একে অন্যের মুখোমুখি হবে এবং শীর্ষে থাকবে যে দুটি দল, তারাই ১১ সেপ্টেম্বর দুবাইয়ের ফাইনালে লড়বে।

এশিয়া কাপের প্রতিটি ম্যাচ দিবারাত্রির। বাংলাদেশ সময় রাত ৮টা শুরু হবে ম্যাচগুলো।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম