শ্রীলঙ্কাকে গুড়িয়ে আফগানিস্তানের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ২৩:১১আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩:৩১

দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো মোহাম্মদ নবী-রশিদ খানরা। শ্রীলঙ্কার দেওয়া ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইয়ের দারুণ ব্যাটিংয়ে ৫৯ বল আগেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সিদ্ধান্ত কতটা যৌক্তিক, সেটি বোঝাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি নবীকে। আফগান বোলারদের তোপের মুখে মাত্র ১০৫ রান করতে পারে লঙ্কানরা। সেই রান আবার রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়েই অনায়াসেই টপকে যায় আফগানিস্তান। সবমিলিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের দুর্দান্ত এক প্রদর্শন হলো দুবাই স্টেডিয়ামে।

১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন আফগান দুই ওপেনার। রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইয়ের দারুণ ব্যাটিংয়ে মাত্র ৬ ওভারেই ৮৩ রান তুলে ফেলে আফগানরা। সপ্তম ওভারের প্রথম বলে হাসারাঙ্গা ডি সিলভার ঘূর্ণিতে গুরবাজ সাজঘরের পথ দেখেন। আউট হওয়ার আগে ১৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন বিস্ফোরক এই ব্যাটার। এরপর তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরান ১৩ বলে ১৫ রান করে রান আউটের শিকার হন। বাকি পথটুকু হযরতুল্লাহ জাজাই এবং নাজিবুল্লাহ জাদরান মিলে অনায়াসেই পাড়ি দেন। জাজাই ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৭ রানের অপরাজিত থাকেন। জাদরান ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

এর আগে আফগানিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে ১৯.৪ ওভারে ১০৫ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে ও চামিকা করুণারত্নে ছাড়া কেউই সুবিধা করতে পারেনি। শুরু থেকেই আফগান বোলাররা লঙ্কান টপ অর্ডারকে চেপে ধরেন। প্রথম ওভারেই ফজল হক ফারুকির বোলিংয়ে কুশাল মেন্ডিস (২) ও চারিথ আসালঙ্কা (০) সাজঘরে ফেরেন। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশানকাকে (৩) ফেরান নাভিন-উল-হক।

৫ রানেই ৩ উইকেট হারানো লঙ্কানরা আর ম্যাচে ফিরতে পারেনি। যদিও দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে মিলে চতুর্থ উইকেটে ৪৪ রান তোলেন। দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন মুজিব উর রহমান।  দলীয় ৬৯ রানে ভানুকা রাজাপাকসে (৩৮) ও মাহিশ থিকসানা (০) রান আউট হলে অল-আউট হওয়ার শঙ্কায় পড়ে যায় লঙ্কানরা।

মূলত চামিকা করুণারত্নের ৩১ রানের ইনিংসের উপর ভর করে লঙ্কানরা কোনরকমে ১০৫ রান সংগ্রহ করে।  ৩৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন চামিকা।

আফগান বোলারদের মধ্যে ফজল হক ফারুকি ১১ রান খরচায় নেন ৩টি উইকেট। মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম