এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ২৩:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩:২৫

গত কয়েক বছর ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টির সহ-অধিনায়ক পদটা ফাঁকাই পড়েছিল। এই নিয়ে বিস্তর সমালোচনা হলেও বিসিবি নিজের মতো করেই সিদ্ধান্ত নিয়েছে। সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দায়িত্ব দেওয়ার পর সহ-অধিনায়কের ব্যাপারে জানতে চাওয়া হলেও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন এশিয়া কাপের আগেই তারা সহ-অধিনায়কের নাম ঘোষণা করবেন। অবশেষে শনিবার রাতে এশিয়া কাপের জন্য সহ-অধিনায়ক হিসেবে আফিফ হোসেনের নাম ঘোষণা করলো বিসিবি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফিফকে সহ-অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তিনি এশিয়া কাপে সাকিবের সহকারী হিসেবে কাজ করবেন। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২ এর জন্য আফিফ হোসেনকে সহ-অধিনায়ক মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় আফিফের। কুড়ি ওভারের ক্রিকেটে এখন অবধি ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯.৩৮ গড় ও ১১৮.১০ স্ট্রাইকরেটে ২২ বছর বয়সী এই ব্যাটারের রান ৬৯৮। বল হাতে এই অফস্পিনার নিয়েছেন ৮টি উইকেট।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম