সুখবর নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৮:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৮:০৮

এশিয়া কাপে পাকিস্তান-ভারত মহারণ আজ। মহাদেশীয় টুর্নামেন্টের ক্লাসিক দ্বৈরথেই কিনা ভারতের হেড কোচকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের দিন সুখবর পেয়েছে ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়কে ডাগআউটে নিয়েই মাঠে নামছে রোহিত শর্মারা।

সংযুক্ত আরব আমিরাতে টিম ইন্ডিয়ার যাওয়ার আগে কোভিড পজিটিভ হন দ্রাবিড়। অনিশ্চিত অবস্থায় ভিভিএস লক্ষ্ণণকে দলের ভার দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের মতো বিগ ম্যাচ আসন্ন থাকায় ভারতের ড্রেসিং রুমে কিছুটা হলেও অস্বস্তি কাজ করছিল। শেষ পর্যন্ত নতুন পরীক্ষার পর জানা গেছে, দ্রাবিড় করোনা নেগেটিভ। তাই লক্ষ্ণণ দুবাই ছেড়ে গেছেন। তার ভারতের ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বলেছে, ‘দ্রাবিড় করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। দুবাইতে দলের সঙ্গে যোগও দিয়েছেন। আর লক্ষ্ণণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।’

/এফআইআর/   
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী