সাকিবের করাচির টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৯

সাকিবের করাচির টানা দ্বিতীয় হার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ম্যাচে হারলো সাকিব আল হাসানের করাচি কিংস। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ২ রানে হেরেছে শোয়েব মালিকের দল।
এদিন বল হাতে কারিশমা দেখাতে না পারলেও ব্যাট হাতে ছিলেন দায়িত্বশীল। ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নামা করাচির ব্যাটিং লাইন আপ দ্রুত ভেঙে পড়ে গেলেও ২২ বলে ২০ রান করে ভূমিকা রাখেন সাকিব। কিন্তু দলীয় ৮৬ রানে সাকিব সাজঘরে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে করাচি। তবে শেষ দিকে রবি বোপারা ঝড়ো কিছু শট খেলে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ৯ উইকেটে ১৩০ রানে থামে করাচি। বোপারা অপরাজিত থাকেন ৩২ রানে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ইমাদ ওয়াসিম।

এর আগে নির্ধারিত ২০ ওভারে টস হেরে আগে ব্যাট করতে নামা ইসলামাবাদ ইউনাইটেডের সংগ্রহ ছিল আট উইকেটে ১৩২ রান। ইনিংসের ভিত্তি দিতে আসা শেন ওয়াটসন ও শারজিল খান ৪.১ ওভারে ৩১ রানের জুটি গড়েন। ওয়াটসন ১৩ রানে বিদায় নিলে অবশেষে ভাঙে উদ্বোধনী জুটি। শারজিল টিকে ছিলেন এববং দ্বিতীয় উইকেট জুটিতে খালিদ লতিফকে সঙ্গে নিয়ে গড়েন ৩৫ রানের আরেকটি পার্টনারশিপ। দলীয় ৭৬ রানে ব্যক্তিগত ২৮ রানে শারজিলের বিদায় নেওয়ার পর হঠাৎ করেই ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেডের ইনিংস। আসহার জাইদি, আন্দ্রে রাসেল ও মিসবাহ উল হক যথাক্রমে ৬, ২ ও ৪ রানে বিদায় নিলে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ইসলামাবাদ ইউনাইটেড। খালিদ লতিফ ৩৫ বলে দুটি চার ও একটি ছক্কার মারে ৩৯ রান করেন। সঙ্গে শেষ দিকে মোহাম্মদ সামির করা ৯ বলে ২০ রানে লড়ার মতো একটি পুঁজি দাঁড় করায় ইসলামাবাদ ইউনাইটেড।

ইংলিশ অলারাউন্ডার রবি বোপারা ২৪ রানে করাচির পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন। মোহাম্মদ আমির, সোহেল তানভির ও উসামা মির নেন একটি করে উইকেট। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই ওভার বল করে ১১ রান দিয়ে কোনও উইকেট পাননি।

 

/আরএম/এফআইআর/  

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম