টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৯:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২২:২৩

এশিয়া কাপের মিশন ‍শুরু বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি লাল-সবুজ জার্সিধারীরা। শারজার এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল ওপেনিং নিয়ে। কাদের দেখা যাবে ইনিংস শুরু করতে? কোনও চমক নয়, স্বীকৃত ওপেনারদের দিয়েই ইনিংস শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক ও নাঈম শেখ। এনামুল সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে খেললেও নাঈম ফিরলেন অনেক দিন পর।

ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সাকিব। এই ম্যাচ দিয়ে শততম টি-টোয়েন্টিতে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক। ‘প্রমোশন’ পেয়ে চারে আফিফ হোসেন। পরের পজিশনগুলোতে মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডারও ফিরেছেন লম্বা সময় পর। সাইফউদ্দিনকে নিয়ে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম