কোয়েটার কাছে হারলো তামিমের পেশোয়ার

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৮

টানা দুই ম্যাচে তামিম ইকবালের ব্যাটে ভর করেই জিতেছে পেশোয়ার জালমি। দুই ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন এই টাইগার হার্ড হিটার। পেশোয়ার
তবে রবিবার তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন তামিম। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে পেশোয়ার। ওপেনিং ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলেন তামিম। কিন্তু দলীয় ২২ রানের মাথায় আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরে যান তামিম। ১৯ বলে ১৪ রান করেন আউট হন তামিম।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পেশোয়ার। দলের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন ড্যারেন স্যামি।

কোয়েটার হয়ে ৩টি উইকেট দখল করে নিয়েছেন মোহাম্মদ নিয়াজ এবং দুইটি উইকেট পেয়েছেন উমর গুল। এছাড়া ও একটি করে উইকেট পেয়েছেন আনোয়ার আলি ও বাবর।

১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে জয়টা অত সহজ ছিল না। শেষ ওভারের কোয়েটার প্রয়োজন ছিল ৮ রান। ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে ওয়াইড দেন ওয়াহাব রিয়াজ। পরের বলে চার মারেন চিগুম্বুরা। চতুর্থ বলে এক রান নেন তিনি। ম্যাচ জিততে দুই বলে এক রান প্রয়োজন কোয়েটার। ওভারের পঞ্চম বলে আনোয়ার আলীর পায়ে লেগে বল বাউন্ডারি অতিক্রম করে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম