সিঙ্গাপুরের ডেভিড অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। ঘরের মাঠের বিশ্ব আসরে সবচেয়ে বড় চমক টিম ডেভিড। সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই ব্যাটারকে নিয়েই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামবে অজিরা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়ায়। অক্টোবর-নভেম্বরের প্রতিযোগিতাটি সামনে রেখে দল জানিয়ে দিলো স্বাগতিকরা। এই দলে চমক শুধু ডেভিড। সিঙ্গাপুরের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ব্যাটার প্রথমবার ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে। মিডল অর্ডারে ঝড় তুলতে পারার অসম্ভব দক্ষতা থাকা এই তরুণকে ‍নিয়ে বড় বাজি ধরতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড। তবে বিশ্বজুড়ে তার টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অনেক। ঝড়ো ব্যাটিংয়ে আলাদা জায়গা করে নিয়েছেন ক্রিকেট বিশ্বে। তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘সে ক্রিকেটের জন্য উপহার। স্বভাবগত বল-স্ট্রাইকার, যে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য এনে দিতে ব্যাটিংয়ে গভীরতা বাড়াবে। গত কয়েক বছর সে যেভাবে খেলে আসছে, আমরা তার কাছে তেমন পারফরম্যান্সই প্রত্যাশা করছি।’

গত মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডেভিডকে দলে নিতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নির্বাচকদের আলোচনার পর এই ব্যাটারকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেলতে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯.৭১ গড়ে তিনি করেন ২৭৮ রান। স্ট্রাইকরেট ছিল ১৯৪.৪০। এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যান ডেভিড।

এবারের বিশ্বকাপ দলে কেবল তিনিই নতুন। এছাড়া স্কোয়াডের বাকি সবাই ছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সংযুক্ত আরব আমিরাতের আসর থেকে বাদ পড়েছেন কেবল মিচেল সুয়েপসন। তার জায়গাতেই সুযোগ পেয়েছেন ডেভিড।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিস (উইকেটকিপার), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম