আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পিএসএল

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৮

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। শুক্রবার পিএসএল শুরুর দিনক্ষণ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার ৬ ফ্র্যাঞ্চাইজিসহ লিগ নিয়ে সভায় বসেছিল গর্ভনিং কাউন্সিল। উপস্থিত ছিলেন চেয়ারম্যান রমিজ রাজাও।

আগামী আসর খেলা হবে চার ভেন্যুতে- লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানে। পিসিবি জানিয়েছে খুব শিগগিরই বিস্তারিত সূচি ঘোষণা করবে।

অবশ্য গত আসর জানুয়ারিতে শুরু হয়েছিল। তখন অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকে জায়গা করে দিতেই নিয়মিত সূচিতে আনা হয় পরিবর্তন। এবারের লিগের সূচি অবশ্য শুরুর কয়েকটি দিন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম