দল ঘোষণার দিন ইংলিশ ক্রিকেটে বড় দুঃসংবাদ  

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ২২:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:০০

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়েছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বোধহয় ভাবতেও পারেনি একই দিন সেই তালিকা থেকে বাদ পড়তে পারেন কেউ! পায়ের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট তো বটেই, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন জনি বেয়ারস্টো।

বেয়ারস্টোর ইনজুরি অবশ্যই বড় ধাক্কা ইংলিশ শিবিরে। এই বছরে টেস্টে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাছাড়া সাদা বলের ক্রিকেটেরও দলটির অভিজ্ঞদের একজন।

জানা গেছে, গলফ খেলতে গিয়ে পা পিছলে বেয়ারস্টো এই চোট পেয়েছেন। চোটটা গুরুতর হওয়াতেই বিপদ বেশি। ধারণা করা হচ্ছে ফ্র্যাকচারের ঘটনা ঘটেছে। যার ফলে ডিসেম্বরে ইংল্যান্ডের পাকিস্তান সফরেও অনিশ্চিত হয়ে পড়েছেন। 

ইসিবি জানিয়েছে, বেয়ারস্টো আঘাত পেয়েছেন বাম পায়ে। আগামী সপ্তাহে দ্রুতই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। তার পরেই বিস্তারিত কিছু জানা যাবে।

বেয়ারস্টো নিজেও ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আসন্ন সফরগুলোতে আমাকে হয়তো পাওয়া যাচ্ছে না। এর কারণ আমি অস্বাভাবিক একটি দুর্ঘটনায় পায়ের নিচের অংশে আঘাত পেয়েছি। যার চিকিৎসায় সার্জারি প্রয়োজন।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম