আফগানিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৬

গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নেমে মোহাম্মদ নবীর দলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো লঙ্কানরা। আফগানিস্তানের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ভানুকা রাজাপাকসের ইনিংসের ওপর ভর করে  শ্রীলঙ্কা ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পিথুম নিসাঙ্কা ও কুশুল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভারেই ৬২। ১৯ বলে ৩৬ রানের টর্নেডো ইনিংস খেলে কুশুল নাভিদ উল হকের শিকার হন। স্কোরবোর্ডে আরও ১৮ রান যোগ হবে, এবার মুজিবের শিকার হন পিথুম নিসাঙ্কা। ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এরপর চারিথ আসালাঙ্কা (৮) রান করে আউট হলেও স্কোরবোর্ডে তার প্রভাব পড়েনি।

দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে ও হাসারাঙ্গা ডি সিলভার ব্যাটিংয়ে ৫ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। গুনাথিলাকা ২০ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন। সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন রাজাপাকসে। তার ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় করা ৩১ রানের টর্নেডো ইনিংসে মূলত জয়ের পথটা তৈরি হয়। এছাড়া হাসারাঙ্গা ৯ বলে ১৬ এবং চামিকা করণারত্নে ২ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।

আফগান বোলারদের মধ্যে নাভিদ উল হক ও মুজিব উর রহমান দুটি করে উইকেট নিয়েছেন। রশিদ খান ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া আফগানিস্তান দুই ওপেনার গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন।  তৃতীয় ওভারে ৯ রানে জীবন পাওয়া গুরবাজ শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। বাউন্ডারি লাইনে মহেশ থিকশানা ক্যাচ ধরলেও সীমানা দড়ি ছুঁয়ে ফেলে। ফলে আউট হওয়ার বদলে হয়ে যায় ছক্কা। দ্বিতীয় জীবন পেয়ে সেটি দারুণভাবে কাজে লাগান আফগান এই ব্যাটার। খেলেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। ৪৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় শারজাতে ঝড় তোলেন তিনি। ইব্রাহিম জার্দানের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪০ রানের ইনিংস।  শেষ ৫ ওভারে ব্যাটাররা প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ হওয়াতে ১৭৫ রানেই থামতে হয় আফগানিস্তানকে।

বল হাতে শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ক ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা ও আসিথা ফার্নান্দো।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম