উইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ফতুল্লা থেকে
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৭

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের টার্গের্ট দিয়েছে পাকিস্তানের যুবারা।  উইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
এই ম্যাচে জয়ী দল আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।

সোমবার পাকিস্তানের অধিনায়ক জেশান মালিক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানের যুবারা। ২১ রানেই তিন উইকেট হারায় তারা। এরপর সাইফ বাদার ও হাসান মহসিন ১৯ রানের ছোট জুটি হয়। এরপরই দুটি উইকেট হারায় পাকিস্তান। এরপরই প্রতিরোধ গড়ে পাকিস্তানের যুবারা। উইকেট কিপার ব্যাটসম্যান ওমর মাসুদের সেঞ্চুরি ও সালমান ফায়েজের হাফসেঞ্চুরিতে ২২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে পাকিস্তান। যুবাদের বিশ্বকাপে ৬ষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১৬৪ রানের জুটি গড়েন তারা। 

১১৩ বলে ১৫ চার এবং দুই ছয়ে ওমর মাসুদ তার ১১৩ রানের ইনিংস সাজান। এছাড়া সালমান ফায়েজ ৫৮ রানে অপরাজিত থাকেন। এই দুইজন মিলে ৬ষ্ঠ উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত এদের দুই জনের ব্যাটে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২২৭ রান করতে সমর্থ হয়েছে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্রেমান হোল্ডার। এছাড়া আলজেরি যোসেফ, সামার স্পিংগ্রার, রায়ান জন ও ক্যামু পাউল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম