শীতের কুয়াশাঘন ভোর। ভোর থেকে সকালের অনেকখানি সময় জুড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকলো গোটা লোকেশন। বিজ্ঞাপনচিত্রটির গল্পের নায়ক তখনও সেটে এসে পৌঁছাননি । সেট প্রস্তুত করার জোগাড় চলছে সে সময়। অবশেষে সকালের সূর্যের আগমনের সঙ্গে সঙ্গে সেটে হাজির হলেন মাশরাফি মুর্তজা। সঙ্গী প্রিয় মোটরবাইক।
এরপর পুরো সেটের মধ্যেই তাড়াহুড়ো লেগে গেলো শ্যুটিং শুরু করার জন্য। এভাবেই দুই-তিন দিন শ্যুটিং করে শেষ হয় ভিটামল্ট মল্টেড ড্রিঙ্কের বিজ্ঞাপন চিত্রটি। এই মাসের শেষ সপ্তাহে টেলিভিশনে এটির সম্প্রচার শুরু হবে। শ্যুটিংয়ে মাশরাফির সঙ্গে অতিথি হিসেবে ছিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
প্রসঙ্গত, ভিটামল্ট মল্টেড ড্রিঙ্কের এন্ডোর্সার হয়েছেন মাশরাফি। গত ১ ফেব্রুয়ারি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
উল্লেখ্য, আগামী এক বছর মাশরাফি বিন মুর্তজা ভিটামল্ট মল্টেড ড্রিঙ্ক এর ব্র্যান্ড এন্ডোর্সার হিসাবে কাজ করবেন । এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন পেপার রাইম অ্যাডভার্টাইজিং অ্যাজেন্সির কর্নধার এ জেড এম সাইফ , পরিচালক এ জেড এম মেহতাব, ভিটালাক ডেইরি এবং ফুড ইন্ডাস্ট্রিজ ও ইমাগো স্পোর্টস। স্টুডিও মিথোনমিয়া এবং ফ্লাইবট স্টুডিও প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সুমন সরকার।
/আরআই/এমআর/








