বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের বিশ্বকাপ দল, নেই ডুসেন

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

সাম্প্রতিক সময়ের ব্যাটিং টি-টোয়েন্টিসুলভ না হওয়ার তাকে ঘিরে একটা সমালোচনা ছিল। সেটির সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকায় অন্যদের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ফলে তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা যায়। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার ওপরই আস্থা রেখেছে। বাভুমাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা।

কুড়ি ওভারের বিশ্ব আসরের আগে দারুণ ফর্মে আছে প্রোটিয়ারা। তবে বিশ্বকাপ দলে বড় আঘাত হয়ে এসেছে ব্যাটার রাসি ফন ডের ডুসেনের না থাকা। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার আঙুল ভেঙে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় টেস্টের সময় আঘাত পান তিনি। যদিও ওই অবস্থাতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন। পরবর্তীতে ফিরে যান দক্ষিণ আফ্রিকায়। ফন ডের ডুসেনের ফিট হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় দরকার।

প্রোটিয়াদের ছোট ফরম্যাটের অধিনায়ক বাভুমা ইংল্যান্ড সফরের পুরোটাই মিস করেছেন। আয়ারল্যান্ড সিরিজে খেলার সময় কনু্ইয়ে চোট পান এই ব্যাটার। পরবর্তীতে তাকে যেতে হয় ছুরিকাচির নিচে। তবে তার পুনর্বাসন দ্রুত হওয়ায় আশা দেখছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাকে অধিনায়ক করেই অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

মূল স্কোয়াডের সঙ্গে তিনজন রিজার্ভ খেলোয়াড় রেখেছে দক্ষিণ আফ্রিকা। তারা হলেন- বিয়ন ফরচুন, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকাও।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রোসো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল।

রিজার্ভ: বিয়ন ফরচুন, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকাও।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী