যুক্তরাষ্ট্রে ফরহাদ রেজাদের হারালো আরিফুল-ইমরুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪

মোটর সিটি চ্যাম্পিয়নশিপ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ রাসেলের মিশিগান চিতা। ডেট্রয়েট সিটির লাস্কি স্টেডিয়ামের ফাইনালে ফরহাদ রেজার নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স অব ইউএসএকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলের হাতে গড়া দল মিশিগান চিতাস।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ ওভারের বদলে ম্যাচটি গড়ায় ১০ ওভারে। আগে ব্যাটিং করতে নেমে মিশিগান চিতা ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করতে পেরেছে। জবাবে বাংলাদেশ টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রানে থেমে যায়। ফলে ২৬ রানের জয় পায় মিশিগান চিতা।

ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন আরিফুল হক। সেরা বোলারের পুরস্কার জেতেন মোফাচ্ছির আলী এবং সেরা ব্যাটার হয়েছেন তৌকির খান। 

ম্যাচ শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নাদিয়া জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমসিসির জগলুল হুদা মিতু, বাংলাদেশ জাতীয় সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স, ইফতেখার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু, সেক্রেটারি তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা, শাহদাত হোসেনসহ অনেকে।    

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়। ২টি ভেন্যুতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ৯ টি এবং ইংল্যান্ড থেকে ১টি দল অংশ নেয়। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আবু জায়েদ রাহী, পিনাক ঘোষ, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাদিফ চৌধুরী, সাবেক তারকা তাপস বৈশ্য, ইমরুল কায়েস ও আরিফুল হকসহ ১০ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫৫ হাজার ডলার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম