নেপাল অধিনায়ক লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯

নেপালের ক্রিকেটার হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খুব কদর আছে সন্দীপ লামিচানের। কার্যকরী লেগ স্পিনে প্রতিপক্ষকে বিপদে ফেলতে ভীষণ সিদ্ধহস্ত। আবার নেপালের জাতীয় দলেরও অধিনায়ক তিনি। তারকা এই ক্রিকেটার এবার সংবাদ শিরোনাম হলেন অনৈতিক কাণ্ডে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ১৭ বছর বয়সী এক কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্ট। নেপালের পুলিশের এক মুখপাত্র টেক প্রসাদ রায় বলেছেন, ওই কিশোরী তার অভিভাবককে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করেছেন, লামিচানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রায় বলেছেন, ‘একজন নাবালিকা নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তার পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।’

ওই ঘটনার পর বুধবার জরুরি সভা ডেকেছে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে লামিচানে সিপিএল খেলতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় অবস্থান করছেন। তিনি নেপাল ছেড়েছেন ২২ আগস্ট। অভিযোগ অনুযায়ী তার আগের রাতেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পর দিন তিনি কেনিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। কিছুদিন আগে কেনিয়ার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নেপাল।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম