সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৯

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল নেপালকে উড়িয়ে সেমিফাইনালও নিশ্চিত করে জু‌‌‌নিয়র টাইগাররা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষও নির্ধারণ হয়ে গেছে। এদিন ফাইনালে ওঠার যুদ্ধে মিরাজ-শান্তরা উইন্ডিজ যুবাদের মুখোমুখি হবেন।  সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এ জয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। আগামী বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ৯টায় তারা বাংলাদেশের মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ফিজি, জিম্বাবুয়েকে হারিয়ে 'সি' গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ইংল্যান্ডের কাছে একটি ম্যাচ হেরে গ্রুপ রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

অন্যদিকে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ‘ডি’ গ্রুপের রানারআপ নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে মিরাজরা। সেখানে তাদেরকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় স্বাগতিকরা।

বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকেই সেমিফাইনালে চান তারা। তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। চাইবেন না কেন! বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলো বাংলাদেশ। যার সবগুলো ম্যাচেই জিতেছিলো জুনিয়র টাইগাররা।

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইলটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি