নাসিম শাহর দুই ছক্কায় ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:৩২

ক্রিকেট এমনই! ‘মহান অনিশ্চয়তায় খেলা’ কেন বলা হয়, সেটিই দেখা গেলো শারজা ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আফগানিস্তানের জয় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা, সেখানে নাসিম শাহর দুই ছক্কায় জয়ের হাসি পাকিস্তানের! যে দুই ছক্কায় আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাবর আজমরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আফগানদের ৬ উইকেটে করা ১২৯ রান তাড়া করা মোটেও কঠিন কাজ ছিল না বাবরদের জন্য। কিন্তু রশিদ খান-ফরিদ আহমেদদের বোলিংয়ে হার দেখছিল তারা। কিন্তু শেষে দৃশ্যপটে ছিল অন্যরকম কিছু। ৪ বল আগে ৯ উইকেট হারিয়ে পাওয়া জয়ে আসলে ম্যাচের আবহ বোঝানো কঠিন।

উত্তেজনার চাদরে মোড়ানো শেষ ওভারে নাসিমই ম্যাচের ‘হিরো’। তার দুই বলে দুই ছক্কায় পাকিস্তান শুধু নিজেরা নয়, ফাইনালে নিয়ে গেছে শ্রীলঙ্কাকেও। অর্থাৎ, এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই ফাইনালের পথ থেকে ছিটকে গেছে ভারত। আফগানদের বিপক্ষে রোহিত শর্মাদের ম্যাচটি হয়ে দাঁড়ালো শুধুই নিয়মরক্ষার।

১৩০ রান তাড়া করতে নেমে একটা সময় ১৮ বলে দরকার ছিল মাত্র ২৫। এ আর এমন কী! কিন্তু ১৮তম ওভার করতে আসা ফজলহক ফারুকী ঘুরিয়ে দেন ম্যাচ। ওই ওভারে ২ উইকেট তুলে নিলে ১২ বলে পাকিস্তানের দরকার পড়ে ২১ রান, হাতে তখন ৩ উইকেট। পরের ওভারে ফরিদ আহমেদ হারিস রউফকে তুলে নিলে আরও ব্যাকফুটে পাকিস্তান। কিন্তু আসিফ আলী থাকায় আশা ছিল বাবরদের। একটা ছক্কা মেরে সমীকরণও সহজ করে দিলেন তিনি। কিন্তু পরের বলেই তার বিদায়ে ম্যাচ চলে যায় আফগানদের হাতে।

তখন শেষ ওভারে জিততে পাকিস্তানের দরকার ১১ রান। শেষ উইকেট ক্রিজে থাকায় আফগানিস্তানের জয়ের পাল্লা ভারি থাকার কথা। কিন্তু ব্যাট হাতে নাসিম তাণ্ডব তুলে দুই বলেই শেষ করে দিলেন খেলা! অবশ্য বোলার ফজলহকেরও ‘অবদান’ আছে। তার ফুলটস ডেলিভারির পূর্ণ সুবিধা তুলে নিতে ভুল করেননি নাসিম।

তাই শূন্য রানে বাবরের ফেরা, ফখর জামানের (৫) ব্যর্থতা কিংবা মোহাম্মদ রিজওয়ান (২০) ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও জয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। অবশ্য মিডল অর্ডারে ইফতিফার আহমেদ (৩০) ও শাদাব খান (৩৬) ইনিংস এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাদাব।

হারলেও দারুণ বোলিং করেছেন রশিদ খান। এই স্পিনার ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। তবে সবচেয়ে সফল ফরিদ। এই পেসার ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ‘ভিলেন’-এ রূপ নেওয়া ফজলহক ৩১ রানে পেয়েছেন ৩ উইকেট।

এর আগে পাকিস্তানের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানরা। সর্বোচ্চ ৩৫ রান করেছেন ইব্রাহিম জাদরান। ২১ রান এসেছে হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে। আর শেষে অপরাজিত ১৮ রান রশিদের।

পাকিস্তানের রউফ ৪ ওভারে ২৬ রান খরচায় পেয়েছেন ২ উইকটে। আর একটি করে উইকেট নিয়েছেন নাসিম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ ও শাদাব।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম