ফিঞ্চের অবসর, কে হচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

দুঃসময় পিছু ছাড়ছিল না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাতেও যখন কাজ হচ্ছিল না, অ্যারন ফিঞ্চ বুঝে গেলেন আর হবে না ওয়ানডে ক্রিকেট। ফলে দলের বোঝা হয়ে থাকতে চাইলেন না এই ওপেনার। শুধু নেতৃত্ব নয়, ওয়ানডে ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ফিঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক?

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। আগামীকাল (রবিবার) সিরিজের শেষ ম্যাচ। কিউইদের বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন ফিঞ্চ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট ও নেতৃত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি ওপেনার। ৫ হাজার ৪০০ রানের বেশি নিয়ে ওয়ানডে ক্রিকেট ছাড়লেন তিনি, যাতে আছে ১৭ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে রিকি পন্টিং (২৯), ডেভিড ওয়ার্নার (১৮) ও মার্ক ওয়াহর (১৮) পরই তার সেঞ্চুরি সংখ্যা।

এ বছর ১৩ ম্যাচে করেছেন মোটে ১৬৯ রান। যেখানে সবশেষ ১২ ইনিংসের পাঁচটিতেই ‘ডাক’ মেরেছেন ফিঞ্চ। চলমান নিউজিল্যান্ড সিরিজেও অবস্থার পরিবর্তন না করাতে পেরে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর  ঘোষণা দিয়েছেন তিনি।

ফিঞ্চের ঘোষণার পর প্রশ্ন উঠেছে, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হচ্ছেন? ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অধিনায়ক খুঁজতে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনেকেই আছেন দৌড়ে। তবে সবচেয়ে বেশি এগিয়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ফিঞ্চও এ দুজনের পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য অতীত ইতিহাস ও নেতৃত্বের অভিজ্ঞতায় স্মিথ অনেকটাই এগিয়ে আছেন ওয়ার্নার থেকে।

তাদের বাইরে উঠে আসতে পারে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের নাম। কিন্তু ডানহাতি পেসার টেস্ট নেতৃত্ব পাওয়ার পরই জানিয়েছিলেন, সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্বে তার আগ্রহ নেই। তাছাড়া ওয়ানডে ক্রিকেট নিয়মিত খেলছেনও না তিনি। ২০১৮ সাল থেকে ৬৫ ওয়ানডের ২৮টি মিস করেছেন এই পেসার।

আলোচনায় থাকতে পারেন অ্যালেক্স ক্যারি। এই উইকেটকিপার ফিঞ্চের ডেপুটি হিসেবে কাজ করেছেন, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু সমস্যা হলো ক্যারি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে বিবেচিত হন না। যে কারণে তাকে ওয়ানডে অধিনায়ক করলে অজিদের তিন ফরম্যাটে লাগবে তিন অধিনায়ক। সে পথে ক্রিকেট অস্ট্রেলিয়ার না হাঁটারই কথা। তাছাড়া মিচেল মার্শ ও অ্যাডাম জাম্পাও থাকবে পারেন ওয়ানডে অধিনায়ক হওয়ার তালিকায়।

তবে অভিজ্ঞতা বিবেচনায় স্মিথই সবার আগে। ২০১৮ সালে বল টেম্পারিংয়ে নেতৃত্ব হারানোর পর ফিরে টেস্ট দিয়ে আবারও অধিনায়কত্ব করেছেন। ফলে কেপ টাউনের ওই ঘটনা অতীত হয়ে গেছে বলে মনে করেন ফিঞ্চ। বিদায়ী অধিনায়ক স্মিথকে তার যোগ্য উত্তরসূরি মনে করেন, ‘আমার হয় না (কেপ টাউনের বল টেম্পারিং এখন কোনও ইস্যু)। প্যাট কামিন্সের কোভিড হলে অ্যাডিলেডে সে (স্মিথ) টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তাই আমার মনে হয়, সবকিছু সাজানোই আছে।’

ফিঞ্চ একই সঙ্গে ওয়ার্নারকেও রাখছেন তালিকায়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এই ওপেনারকে নেতৃত্ব থেকে আজীবন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। অবশ্য ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার।

দেখা যাক, ওয়ার্নার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন ওয়ানডে অধিনায়কের বিষয়েও বা কী সিদ্ধান্ত আসে!

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক