এশিয়া কাপের ফাইনালে ভানুকা রাজাপাকশের বিস্ফোরক ব্যাটিংয়ে স্কোরবোর্ডটা যখন চোখে স্বস্তি এনে দিচ্ছিল। বল হাতে ঠিক ততটাই অস্বস্তির কারণ হলেন লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। প্রথম ওভারে করলেন ১১টি বল। রানও দিয়েছেন ১২টি। যা আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা দেখা যায় না।
শুরুতেই তালগোল পাকিয়ে ফেলেন। প্রথম বৈধ কোনও ডেলিভারির আগে দিয়েছেন ৯টি রান। প্রথমটাই করেন নো বল। পরের তিনটা দিয়েছেন ওয়াইড। তৃতীয় ওয়াইডে বাইতে এসেছে ৪টি রান। পরের বলটিতেও রান আসে ওয়াইডে। ষষ্ঠ ডেলিভারিতে অবশেষে করতে পারেন প্রথম বৈধ বল। ৬টি বৈধ ডেলিভারিতে অবশ্য তিন রানের বেশি দেননি তিনি।
বাজে শুরুর পর পাকিস্তানকে চতুর্থ ওভারে কাঁপিয়ে দিয়েছেন মাদুশান। ২ উইকেট তুলে নিয়েছেন। লঙ্কান পেসার বিদায় দিয়েছেন বাবর আজম (৫) ও ফখর জামানকে (০)।
তার আগে টস হারা লঙ্কানরা রাজাপাকশের বিস্ফোরক ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭০ রানের বড় স্কোর পেয়েছে।









