বাংলাদেশকে হারিয়ে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৪

৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়ের কারিগর ছিলেন সিকান্দার রাজা। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। সেই ফর্ম টেনে নেন ভারতের বিপক্ষেও। শেষ পর্যন্ত ভোটের বিচারে আগস্ট মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের এই মারকুটে ব্যাটার। তাও আবার জিম্বাবুইয়ান হিসেবে প্রথম। সেরা হতে সিকান্দার রাজা হারিয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও ইংল্যান্ডের বেন স্টোকসকে।

এই মাসে তিনটি সেঞ্চুরি করেছেন ৩৬ বছর বয়সী রাজা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেন ১০৯ বলে ১৩৫ রানের অপরাজিত একটি ইনিংস। তার এই স্কোরে ৩০৩ রান তাড়া করে জিতে যায় জিম্বাবুয়ে দল। দ্বিতীয় ওয়ানডেতেও একই রূপ দেখা মেলে তার। ১২৭ বলে খেলেন ১১৭ রানের আরেকটি অপরাজিত ইনিংস। বল হাতে নেন ৩টি উইকেটও।  

এর পর ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দেখা পান আরেকটি সেঞ্চুরির। ৯৫ বলে তার ১১৫ রানের ইনিংসে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগলেও পরে অল্পের জন্য হেরে যায় জিম্বাবুয়ে। 

মাস সেরা হয়ে রাজা বলেছেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হতে পেরে অবিশ্বাস্য গর্ব আর সম্মানিত বোধ করছি। আরও গর্ব হচ্ছে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এই অ্যাওয়ার্ড জিততে পেরে। বিগত তিন-চার মাস চেঞ্জ রুমে যারা আমার সঙ্গী ছিল, বিশেষ করে টেকনিক্যাল স্টাফ ও সতীর্থ; তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তোমাদের ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না।’   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম