টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়াচ্ছেন বাউচার

স্পোর্টস ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়াদের হেড কোচ থাকার কথা ছিল মার্ক বাউচারের। দলও সাফল্য পাচ্ছিল অনেক। কিন্তু আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে। ইংল্যান্ডের কাছে শেষ টেস্ট হারের পর টিম মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাউচার।

২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকা তার অধীনে খেলছে। এই সময়ে জিতেছে ১১টি টেস্ট। সেসবের মাঝে রয়েছে ভারতের বিপক্ষে এই বছর পাওয়া ২-১ ব্যবধানের স্মরণীয় হোম সিরিজ জয়ও। তাছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে প্রোটিয়ারা। ৫ জয়ে চলে যায় সেমিফাইনাল পর্যন্ত। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও এখন তারা দ্বিতীয় স্থানে।

এত সফলতার পরেও বাউচারের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটস্কি মোসেকি, ‘আমরা বিস্মিত ও হতবাক। ও আমাদের বলেছে ওর আগ্রহটা এখন অন্য কিছুতে। তবে কৃতজ্ঞ যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সে দায়িত্বে থাকছে।’  

দক্ষিণ আফ্রিকা খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ও হোম সিরিজে অন্তর্বর্তী কাউকে দিয়ে কাজ চালিয়ে নেবে। তার পর স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেবে।

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম