আনক্যাপড পেসারকে নিয়ে আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২

এশিয়া কাপের দল থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান। ১৫ সদস্যের দলটিতে ডাক পেয়েছেন আনক্যাপড পেসার সালিম সাফি। ডাক পাওয়া আরও দুজন হলেন- লেগস্পিনিং অলরাউন্ডার কায়েস আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি, হসমতউল্লাহ শাহীদি, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদের।

বিদেশি লিগগুলোয় খেলে থাকা কায়েস এবারের আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন। শাপাগিজা ক্রিকেট লিগে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। সালিম সেই জায়গায় তালিকার ষষ্ঠস্থানে ছিলেন। ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। রাসুলি অবশ্য আঙুলের চোট থেকে মাত্রই সেরে উঠেছেন। তার পরেও টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে নজর কেড়েছেন। একটি ম্যাচে খেলেছেন ১৯ বলে ৪১ রানের অপরাজেয় ইনিংস অপরটিতে ৩০ বলে করেছেন ৫১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তান খেলবে গ্রুপ ওয়ানে। সেখানে তাদের সঙ্গে রয়েছে- স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রথম পর্ব থেকে আসা দুটি দল।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান(ভাইস ক্যাপ্টেন), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমারজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সালিম সাফি ও উসমান গনি।

রিজার্ভ: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, ‍গুলবাদিন নাইব ও রহমত শাহ।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম